আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন মারা গেছেন। বিধ্বস্ত হওয়া ডব্লিউ সি-১৩০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

বিবিসি সূত্র মতে, ব্রিগেডিয়ার জেনারেল ইসাবেলে রিভেরা সিএনএন'কে বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। নিহতদের পরিবারের কথা চিন্তা করে এখনই আমরা তাদের নাম প্রকাশ করছি না।

এদিকে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় বিকট শব্দ করে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। নিহতদের সবাই পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের বিমান বাহিনীর সদস্য ছিলেন। উড়োজাহাজটি ৫০ বছরের পুরনো ছিল।

এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ