আন্তর্জাতিক

উত্তর প্রদেশ-রাজস্থানে ভয়াবহ ধূলিঝড়ে ৭২ জনের মৃত্যু

রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়
রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়

ভারতে রাজস্থান রাজ্যের পূর্বাংশে শক্তিশালী ধূলিঝড়ে ২৭ জন এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশে ব্যাপক ঝড়বৃষ্টিতে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সঙ্কট মোকাবিলায় রাজ্য সরকারগুলোকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উত্তর প্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীদ্বয় প্রতিজন নিহতের পরিবারকে চার লাখ ও প্রতিজন আহতকে ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ও রাতের দিকে এ প্রাকৃতিক দুর্যোগে আরও বহু লোক আহত হয়েছেন।

ঝড় ও বজ্রপাতে ঘরবাড়ি ধসে পড়ে, গাছপালা উপড়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

উত্তর প্রদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, উত্তর প্রদেশের শুধু আগ্রাতেই কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাহারানপুরে দুই জন, বেরেলি, রামপুর ও মুরাদাবাদে আরও তিন জন মারা গেছেন।

ঝড়ে আগ্রায় ও সাহারানপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জনান তিনি।

রাজস্থান রাজ্যের পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড়ে আলওয়ার, ধোলপুর ও ভারতপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব জেলার ঘুমিয়ে থাকা লোকজনের ওপর ঘরের ছাদ ধসে পড়ে অধিকাংশের মৃত্যু হয়। ধোলপুরে বজ্রপাতে একটি গ্রামের ৪০টি মাটির ঘর পুড়ে যায়।

রাজধানী দিল্লি থেকে ১৬৪ কিলোমিটার দূরের আলওয়ারে গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত রাত থেকে জেলাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতপুর জেলায়। এখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

দিল্লিতেও ধূলিঝড় ও পরে ভারি বৃষ্টিপাত হয়েছে তবে এখান থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে হঠাৎ করে ঘন্টায় ৫৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে একটি ঝড় শহরটির ওপর আছড়ে পড়ে। হঠাৎ করে শুরু হওয়া এক ঝড়টি মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও এতে দুটি আন্তর্জাতিক ফ্লাইটসহ ১৫টি ফ্লাইটের অবতরণ বিঘ্নিত হয়।

বুধবার রাজস্থানের কয়েকটি অংশে তীব্র দাবদাহ বয়ে যায়। এ সময় কোটা অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়। রাজ্যটির বিভিন্ন অংশে ধূলিঝড়, দাবদাহ ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে আবহাওয়া বিভাগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ