দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেয়ার পর আরমেনিয়ার বিরোধী নেতা নিকোল পাশিনিয়ান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার সমর্থকদের বিক্ষোভ স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি।
বিবিসি সূত্র মতে, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পাশিনিয়ানকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পক্ষে সমর্থন দেয়ার আভাস দেয়ার পরই এ বিরোধী নেতা বিক্ষোভ স্থগিত করলেন। গতকাল রাজধানী ইয়েরেভেন তার সমর্থকদের বিক্ষোভে অচল হয়ে যায়।
এর আগে মঙ্গলবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য পার্লামেন্টে ভোটাভুটিতে পাশিনিয়ানের বিপক্ষে ভোট দেয় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।
পাশিনিয়ানের নেতৃত্বে কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী সেরজ সার্গসিয়ান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: