আন্তর্জাতিক

হাওয়াই দ্বীপপুঞ্জে মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরিতে লাভা উদগিরণ হচ্ছে

হাওয়াই দ্বীপপুঞ্জে মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরিতে লাভা উদগিরণ
হাওয়াই দ্বীপপুঞ্জে মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরিতে লাভা উদগিরণ

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি থেকে নতুন করে লাভা উদগীরণ শুরু হয়েছে— এতে বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, মাটি থেকে ১০০ ফুট উপর পর্যন্ত জ্বালামুখ থেকে বের হওয়া লাভার ঝর্ণা দেখা যাচ্ছে।

প্রচুর লাভা উদগীরণের ফলে বাতাসে মারাত্মক পর্যায়ে বিষাক্ত সালফার ডাই গ্যাস ছড়িয়ে পড়েছে।

ফলে অবশিষ্ট অধিবাসীদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

লাভার কারণে অন্তত তিনটি সড়কে ফাটল ধরেছে বলে জানিয়েছে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি।

মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি যেখানে অবস্থিত, হাওয়াইয়ের সেই বিগ আইল্যান্ডে প্রায় এক হাজার ৭০০ মানুষের বাস।

তাদের সবাইকে এর আগেই অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমেরিকান রেডক্রস আশ্রয় কেন্দ্র খুলেছে। উদ্ধারকাজে সহায়তা করছে হাওয়াই ন্যাশনাল গার্ড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ