আন্তর্জাতিক

আফগানিস্তানের মসজিদে বোমা হামলা: নিহত ১৯

আফগানিস্তানের মসজিদে বোমা হামলা
আফগানিস্তানের মসজিদে বোমা হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে রোববার উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বোমা হামলায় অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মুসল্লি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, মুসল্লিরা রোববার সন্ধায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হলে সেখানে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় বলে জানিয়েছেন বাসির বিনা।

আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাদেশকি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বোমাটি হয়ত আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।

খোস্ত প্রদেশের পুলিশ প্রধান আব্দুল হানান বলেছেন, তিনি মনে করছেন, মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাবু স্থাপন করা হয়েছে সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।

কোনো জঙ্গি গোষ্ঠী খোস্ত প্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণত তালেবান জঙ্গি গোষ্ঠী চালিয়ে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ