পাকিস্তানের পাঞ্জাবের নারওয়ালে প্রাদেশিক পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ হন। তবে কাঁধে গুলি লাগলেও এখন তিনি আশঙ্কামুক্ত।
নারওয়ার জেলার পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন ক্ষমতাসীন দলের অন্যতম নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল প্রাদেশিক পরিষদের সভায় যোগ দিতে নিজের গাড়ি নামার সঙ্গে সঙ্গে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ডান কাঁধে গুলিবিদ্ধ হন তিনি।
প্রথমে তাকে নারওয়াল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে হেলিকপ্টারে করে লাহোরে নেওয়া হয়। সন্দেহভাজন হামলাকারিকে আটক করা হয়েছে।
হামলাকারির বয়স ২০ থেকে ২২ বছর। ২০ গজ দূর থেকে পিস্তল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি করেন ওই যুবক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: