গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের মত বিজয়ী হয়ে আজ (সোমবার) শপথ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এখন পর্যন্ত এটাই তার সবচেয়ে ভালো নির্বাচনী ফলাফল।
কখনও প্রধানমন্ত্রী কখনও প্রেসিডেন্ট হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন পুতিন। ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন তিনি। রাশিয়ার সংবিধান অনুযায়ী পর পর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব না হওয়ায় তাকে এ বদল আনতে হয়েছে। শপথ নিলে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।
পুতিনের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী মস্কোর ক্রেমলিনে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার বিরোধীরা পুতিনের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করে থাকেন।
তাদের ভাষায় বিরোধিদের সংসদের বাইরে রাখতে পুতিন নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: