লিবিয়ার উপকূল থেকে ১০৫ অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করেছে প্রো- অ্যাক্টিভা ওপেন আমর্স নামের একটি বেসরকারী সংস্থা।
সংস্থাটি বলেছে, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছে।
উদ্ধার হওয়া ব্যাক্তিরা বলছেন, পাচারকারীদের একটি দল মাঝ পথে নৌকার ইঞ্জিন সরিয়ে নিয়ে সাগরের মাঝখানে রেখে চলে যায়। তবে পাচারকারীরা পৃথক আরেকটি নৌকায় ছিল বলে জানান তারা। এর আগে ৪৭৬ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোষ্ট গার্ড।
গেল শুক্রবার ও রোববারে তাদের উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত ব্যাক্তিদের মধ্যে বাংলাদেশীও রয়েছে বলে জানায় বার্তা সংস্থা এপি। প্রতি বছর হাজারো মানুষ অর্থ উপার্জনের খোজে ভূমদ্যসাগর পড়ি দিয়ে স্পেনসহ ইউরোপের দেশগুলোতে পৌছানোর চেষ্টা করে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন মারা গেছে।