নিকারাগুয়ায় নতুন করে শুরু হওয়া বিক্ষোভে রোববার অন্তত চার জন আহত হয়েছে। মানবাধিকার সংগঠন একথা জানিয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় মাসায়া অঞ্চলে সরকারপন্থী ও বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে রোববার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
নিকারাগুয়া সেন্টার ফর হিউম্যান রাইটস (সিইএনআইডিএইচ) এ ঘটনায় চারজন আহত আহত হওয়ার কথা জানিয়েছে।
ছাত্রদের অভিযোগ সংঘর্ষের সময় পুলিশ সরকারপন্থী বিক্ষোভকারীদের পক্ষে কাজ করে।
এর আগে দেশটিতে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস্ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সংগঠনে বক্তব্য রাখেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ওরেগা সরকারের "ভয়াবহ নিপীড়ন"কে নিন্দা জানিয়েছে"। তিনি বলেন, ক্ষয়িষ্ণু সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ওরতেগা সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। তিনি দেশটিকে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার আহবান জানিয়েছেন।
সূত্র: এএফপি