নারী নির্যাতনের অভিযোগের মুখে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান। চার নারীকে উদ্ধৃত করে নিউ ইয়র্কার ম্যাগাজিনের এক প্রতিবেদনে মারধরের অভিযোগ আসার পর শ্নেইডারম্যান পদত্যাগের ঘোষণা দেন।
বিবিসি সূত্র মতে, ওই প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো অ্যাটর্নি জেনারেলের পদ থেকে শ্নেইডারম্যানকে ইস্তফা দেওয়ার আহ্বান জানান। যে ৪ নারী অভিযোগ করেছেন তাদের মধ্যে দুইজন তার সাবেক বান্ধবী ছিলেন।
যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে গড়ে ওঠা নারীদের "মি টু মুভমেন্ট" এর সোচ্চার সমর্থক শ্নেইডারম্যান।
হলিউডের প্রভবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে বিপুল সংখ্যক অভিনেত্রী ধর্ষণ ও যৌন অসাদাচরণের অভিযোগ আনার পর নিউ ইয়র্ক রাজ্যের প্রধান প্রসিকিউটর হিসেবে শ্নেইডারম্যান গত ফেব্রুয়ারিতে মামলার প্রক্রিয়া শুরু করেছিল।