আন্তর্জাতিক

পরমাণু চুক্তি বাতিল, কথা বরখেলাপ করেছে ট্রাম্প: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

পরমাণু চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র কথা বরখেলাপ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

গতকাল হোয়াইট হাউস থেকে চুক্তি বাতিলের ঘোষণা আসার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে রুহানি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে –এ অভিমত ব্যক্ত করে রুহানি বলেন,‘কম্প্রিহেনশিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) কিংবা ‘ইরান চুক্তি’ দ্বিপক্ষীয় চুক্তি নয় এটি কয়েকটি দেশের সঙ্গে বহুজাতিক একটি চুক্তি। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও পাঁচটি দেশ এ চুক্তিতে রয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও অন্য পাঁচটি দেশের সঙ্গে এখনো চুক্তি কার্যকর আছে— চুক্তি বাতিলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের মানুষের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরির চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন রুহানি।

এদিকে, বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই প্রেসিডেন্ট রুহানি ইরানের পারমাণবিক শক্তি সংস্থাকে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। তবে এখনই উৎপাদনে না গিয়ে দুই-এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে রুহানি জানান।

এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থাকে ইউরেনিয়ামের মজুত বাড়ানোর জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছি। তবে কয়েক সপ্তাহ দেখব, চুক্তিতে থাকা অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সবকিছুই আমাদের জাতীয় স্বার্থের ওপর নির্ভর করছে।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটার কিছু সময় পর হোয়াইট হাউসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এ ঘোষণার বিরোধিতা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি।

গত ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে তার পূর্বসূরি বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করবেন।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করা হয়েছিল। যুক্তরাষ্ট্র, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। দীর্ঘ আলোচনার পর এ চুক্তিতে পৌঁছায় তারা।

ইরানের সঙ্গে হওয়া এই পরমাণু চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)।

চুক্তি মোতাবেক ইরান পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনতে রাজি হয় দেশটি। এই ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনার শর্তও ছিল চুক্তিতে।

এসব শর্ত মেনে চলার বদলে ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইইউয়ের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি সংকুচিত হয়ে পড়েছিল। পরমাণু চুক্তি হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবেশের সুযোগ পায় ইরান। এ ছাড়া বিভিন্ন দেশে বাজেয়াপ্ত থাকা কোটি কোটি ডলারের সম্পদের অধিকারও ফিরে পায় দেশটি।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য।

এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মান। অবশ্য চুক্তির আগে ও পরে ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে যুক্তরাষ্ট্র না চাইলেও চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ চায় চুক্তিটি অটুট থাকুক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ