আন্তর্জাতিক

আবারো রাষ্ট্র ক্ষমতায় মাহাথির

ক্ষমতায় এলেন মাহাথির মোহাম্মাদ
ক্ষমতায় এলেন মাহাথির মোহাম্মাদ

মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘পাকাতান হারাপান’ ১১৫ আসন লাভ করেছে।

মালয়েশিয়ায় সরকার গঠনের জন্য পার্লামেন্টের ১১২ আসন প্রয়োজন সেখানে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘পাকাতান হারাপান’ ১১৫ আসন লাভ করেছে।

এ বিজয়ের মাধ্যমে মালয়েশিয়ার ক্ষমতাসীন ‘বারিসান ন্যাসিওনাল’ জোটের ছয় দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটান মাহাথিরের দল।

প্রবীণ এ রাষ্ট্রনায়কের ৯২ বছরে পড়েছেন। নিজের সাবেক শিষ্য ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে নির্বাচনে লড়তে মাহাথির সম্প্রতি নিজের অবসর জীবনের অবসান ঘটিয়ে আবার রাজনীতিতে আসেন।

ফলাফল ঘোষণার পর মাহাথির সাংবাদিকদের বলেন, আমরা প্রতিশোধ নিতে আসিনি আমরা এসেছি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর মাহাথিরের সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন।

বৃহস্পতিবারই তিনি শপথ গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মাহাথির। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত সরকার প্রধান।

মালয়েশিয়া সরকারের একজন মুখপাত্র নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর আজ ও কাল-শুক্রবার সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মাদ ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচ বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।

তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ