ইসরাইল গত বুধবার সিরিয়ার দামেস্কতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। হামলায় ইরানের আট নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরপরই এ হামলা চালানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: