পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে পরিণতি হবে ভয়াবহ— ইরানকে এ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আলোচনার টেবিলে বসতে হবে বলেও জানান তিনি।
এর আগে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ আরোপের কথাও জানান তিনি। এর প্রতিক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এদিকে, ইসরায়েল ট্রাম্পের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আর ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা বলেছে, তাদের জন্য এটা দুঃখজনক।
ট্রাম্পের এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে চুক্তিতে স্বাক্ষরকীরা অন্য পক্ষগুলোকে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: