আন্তর্জাতিক

সিঙ্গাপুরে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক ১২ জুন

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠক হবে—বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই একথা জানান।

ট্রাম্প বলেন, কিম জং উন ও তার মধ্যে অত্যন্ত কাঙ্খিত বৈঠক ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বিশ্ব শান্তির জন্য একটি বিশেষ মুহুর্তের জন্য তারা উভয়েই চেষ্টা করবেন। এছাড়া কিমের সঙ্গে বৈঠক সফল হবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন।

বৈঠকের আগে এরই মধ্যে উত্তর কোরিয়া তিন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে, যার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প ও কিমের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া একে অপরের সঙ্গে পারমাণবিক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরীয় নেতাকে ‘লিটল রকেটম্যান’ বলে পরিহাসও করেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ