মালয়েশিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেবেন এবং বিদেশে পাচার হওয়া রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের কোটি কোটি ডলার ফেরত আনার অঙ্গীকার করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের কিছুক্ষণ পর প্যাটালিন জায়ায় এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, তার জোট দেশি-বিদেশি বিনিয়োগ সহযোগিতায় মালয়েশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গাতের আর যেন অবমূল্যায়ন না হয় সে চেষ্টা তিনি করবেন। তার সরকার প্রশাসনে বিনিয়োগকারীদের আরো আস্থা বাড়ানোর জন্য কাজ করবে।
তিনি সুশাসনের অঙ্গীকার করে বলেন, সংবিধান সমুন্নত রাখার আঙ্গীকার করেন।
বিতর্কিত নিবর্তনমূলক কালা কানুন সম্পর্কে বলেন, তিনি তা বিলুপ্ত করার অঙ্গীকার করেন।
এদিকে, আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন তার সাবেক রাজনৈতিক শত্রু আনোয়ার ইব্রাহিমকে রাজা অবিলম্বে ক্ষমা করে দেওয়ায় সম্মত হয়েছেন।