মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার পর নাজিব তার স্ত্রীকে নিয়ে আজ বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন- এমন পরিকল্পনার কথা জানানোর পর তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।
নাজিব রাজাক এক টুইটবার্তায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে বলেছেন, তিনি এ নির্দেশ মেনে চলবেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: