আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কমিউনিস্টরা অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতা করবে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হলে যুক্তরাষ্ট্র কমিউনিস্ট দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউং-হোয়ার সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠক শেষে পম্পেও সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ার বন্ধুদের সঙ্গে সমানতালে সমৃদ্ধি অর্জনে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

পিয়ংইয়ং সফর শেষে কয়েক দিন আগেই দেশে ফিরে পম্পেও জানিয়েছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ