ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে—আইএসের হাত থেকে পুরোপুরি বিজয় ঘোষণার পর দেশটিতে এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে। এর মাধ্যমে নতুন পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী পাবে ইরাকবাসী।
স্থানীয় সময় সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ নির্বাচন উপলক্ষে ২৪ ঘন্টার জন্য বিমানবন্দর ও সীমান্ত পারাপার বন্ধ রাখা হয়েছে।
দেশটিতে এখনও আইএসের হামলার হুমকি থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এরই মধ্যে ভোট দিয়েছেন। ৮৭ টি দল থেকে ৬ হাজার ৯ শ' ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে দুই হাজার ১১ জন নারী প্রার্থী।
মোট আসনের ২৫ শতাংশ অর্থ্যাৎ ৮৩ টি আসন পাবেন নারীরা। ৯ টি আসন বরাদ্দ সংখ্যালঘুদের জন্য। মোট ভোটার ১ কোটি ৮২ লাখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: