আন্তর্জাতিক

পরমাণু স্থাপনা বন্ধের ঘোষণা উ. কোরিয়ার

স্যাটেলাইট চিত্রে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার চিহ্নিত স্থান
স্যাটেলাইট চিত্রে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার চিহ্নিত স্থান

পরমাণু স্থাপনা বন্ধের বিষয়ে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে উত্তর কোরিয়া।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আসছে জুনে ঐতিহাসিক বৈঠকের আগে পিয়ংইয়ং নাটকীয় এ ঘোষণা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৫ মে’র মধ্যে পরমাণু স্থাপনা বন্ধ করার সময় নির্ধারণ করা হয়েছে, তবে কাজটি আবাহওয়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। কেসিএনএ জানিয়েছে, পরমাণু পরীক্ষার সুড়ঙ্গ উড়িয়ে দেয়া হবে এবং সেখানকার প্রবেশপথ বন্ধ করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু স্থাপনা বন্ধের বিষয়টি যাতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয় সেজন্য চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের ঘটনাস্থল থেকে খবর সংগ্রহের সুযোগ দেয়া হবে। বার্তা সংস্থাটি বলছে, পাহাড়ের গভীরে পরমাণু পরীক্ষার স্থানটি অবস্থিত এবং সেখানে জায়গার স্বল্পতার কারণে বিদেশি সাংবাদিকের সংখ্যা সীমিত করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে পরমাণু স্থাপনা বন্ধের সিদ্ধান্ত প্রকাশ করা হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ