আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৩ গির্জায় বোমা হামলা, নিহত ৯

ইন্দোনেশিয়ায় ৩ গির্জায় বোমা হামলা
ইন্দোনেশিয়ায় ৩ গির্জায় বোমা হামলা

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

দেশটির কমকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার তিনটি গির্জায় সমন্বিত এ হামলা চালানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে প্রার্থনা করতে গির্জায় যাওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে তিনটি স্থানে সকাল সাড়ে ৭টার দিকে পৃথক বোমা হামলা চালানো হয়।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা পুলিশ বলছে, ১০ মিনিটের ব্যবধানে হামলাগুলো চালানো হয়। তিনটি হামলার অন্তত একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা বলেন, তিনটি গির্জায় বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন ,হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪০ জনকে।

এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো পক্ষ।

তবে দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে পরিচালিত জঙ্গি গোষ্ঠী জেমাহ আনসারুত দাউলা এ হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।

কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি হাই-সিকিউরিটি কারাগারে ইসলামপন্থি জঙ্গি কয়েদিরা এক কারারক্ষীকে জিম্মি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য নিহত হয়। ওই ঘটনায় এক কয়েদিও প্রাণ হারায়।

ওই ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলেও তা প্রত্যাখান করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ