আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় গির্জার পর পুলিশ সদরদপ্তরে হামলা, নিহত ৭

 ইন্দোনেশিয়ায় গির্জার পর পুলিশ সদরদপ্তরে হামলা
ইন্দোনেশিয়ায় গির্জার পর পুলিশ সদরদপ্তরে হামলা

ইন্দোনেশিয়ায় গির্জায় হামলার ২৪ ঘণ্টা পার না হতেই এবার পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলা ৭ জন নিহত হয়েছেন।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ধারাবাহিক এসব হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত বর্বরতা’ আখ্যায়িত করে নতুন সন্ত্রাসবিরোধী আইন পাসের ওপর জোর দিয়েছেন।

গতকাল সুরাবায়া শহরে তিন গির্জায় জঙ্গি হামলায় ১৩ জন নিহত হন।

বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ এর দিকে মোটর সাইকেলে করে আসা হামলাকারীরা ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাংগেরা সাংবাদিকদের বলেন, কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন।

তবে কেউ নিহত হয়েছেন কি না- তাৎক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি।

গতকালের হামলার সঙ্গে পুলিশ সদরদপ্তরে বিস্ফোরণের কোনো যোগসূত্র আছে কি না তাও এখনও স্পষ্ট নয়।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ভিডিওর বরাতে এবিসি নিউজ জানায়, দুটি মোটরবাইকে করে মোট চার জন সকালে পুলিশ সদরদপ্তরের সামনে চেকপয়েন্টে এসে একটি গাড়ির পাশে থামে। পুলিশ সদস্যরা যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ