আন্তর্জাতিক

ইয়েমেনের সোকোত্রা দ্বীপে সৌদি সেনাবাহিনী

সৌদি সেনাবাহিনী
সৌদি সেনাবাহিনী

ইয়েমেনের সোকাত্রা দ্বীপে পৌঁছেছে সৌদি আরবের সেনাবাহিনী।

সৌদি সামরিক জোটের বরাত দিয়ে আরব নিউজ সূত্র মতে, ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিতেই তাদের সেখানে পাঠানো হয়েছে। এ মাসের গোড়ার দিকে আরব আমিরাতের সেনাবাহিনী দ্বীপটি দখল করে নেয়। তারা সেখানকার সরকারি ভবনগুলোতে আমিরাতের পতাকা ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি টানিয়ে দেয়।

আমিরাত সেনাদের অভিযানের পর ইয়েমেন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে। তারা সৌদি আরবকে ব্যাপারটি দেখার অনুরোধ করে। অনুরোধ পেয়ে এ ইস্যুতে তদন্ত দল পাঠানোর ঘোষণা দেয় আমিরাতের মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব।

তবে শেষ পর্যন্ত রিয়াদ নিজেই সেখানে নিজেদের সামরিক অবস্থনের জানান দিলো।

বিশ্লেষকরা বলছেন এটি আমিরাত আগ্রাসনের বিরুদ্ধে এক ধরণের সৌদি চপেটাঘাত। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত সোকোত্রা দ্বীপে ৬০ হাজার মানুষের বসবাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ