আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে মতবিরোধ শুরু

  মন্ত্রিসভায় অবস্থান নিয়েই মালয়েশিয়ায় মতবিরোধ চলছে
মন্ত্রিসভায় অবস্থান নিয়েই মালয়েশিয়ায় মতবিরোধ চলছে

ঐতিহাসিক জয়ের সপ্তাহ পেরুতে না পেরুতেই মতবিরোধ শুরু হয়েছে মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে। মন্ত্রিসভায় অবস্থান নিয়েই জোটে এই টানাপোড়েন। জোটের দুই নেতা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম মতবিরোধ নিরসনে বৈঠক করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী ও জোটের নেতা মাহাথির মোহাম্মদ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন শুরুতেই মন্ত্রিসভার অনুপাত নিয়ে চিন্তা করা উচিত হবে না। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর সব পরিষ্কার হবে।

অন্যদিকে জোটের মধ্যে সবচেয়ে বেশী আসনে জয়ী দল পিপলস জাস্টিস পার্টি-পিকেআর নেতা আনোয়ার হাসপাতালের বেডে শুয়ে পাঠানো এক বিবৃতিতে তার দলের সদস্যদের মাহাথিরের সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন।

১০ জনের মন্ত্রিসভার নাম ঘোষণার কথা ছিল শনিবার। কিন্তু মাহাথির মাত্র তিন জনের নাম ঘোষণা করেছেন। পিকেআরের অভিযোগ প্রধানমন্ত্রী মাহাথির তাদের সঙ্গে কোন আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ