আন্তর্জাতিক

গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ

ফিলিস্তিনিদের বিক্ষোভ
ফিলিস্তিনিদের বিক্ষোভ

জেরুসালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার কয়েক ঘণ্টা আগে সীমান্তে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৫৫ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয় আরো ২ হাজার ৭০০ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা জেরুসালেমে মার্কিন দূতাবাস খোলার পদক্ষেপকে পুরো নগরীর উপর ইসরায়েলের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের স্পষ্ট সমর্থন হিসেবেই দেখছে।

গ্রেট মার্চ অব রিটার্নের অংশ হিসেবে গত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনিরা এই সীমান্তে বিক্ষোভ করে আসছে। ইসরায়েল বলছে, এ বিক্ষোভে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাস সমর্থকরা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল। সেনাবাহিনী আত্মরক্ষার্থে তাদের হামলার জবাব দিয়েছে। আর ফিলিস্তিনের নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে 'মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন' বলে অভিহিত করেছে জাতিসংঘ। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ