ভারতে কর্ণাটক বিধান সভা নির্বাচনে ভোট গণনা চলছে— এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন কংগ্রেসের চেয়ে বিজেপি অনেক এগিয়ে আছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৯৫ আসনে বিজেপি ১০২ আসনে এগিয়ে, আর কংগ্রেস ৫৩ আসনে এগিয়ে আছে। আর আঞ্চলিক জনতা দল ৩৭ আসনে এগিয়ে রয়েছে। সরকর গঠনের জন্য ১১২ আসনে জয়ী হতে হবে। কর্ণাটক বিধান সভায় আসন সংখ্যা ২২৪। ভোর থেকে ভোট গণনা শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল দিন শেষে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। (সূত্র: এনডিটিভি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: