আন্তর্জাতিক

রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগর আহ্বান জাতিসংঘের

রোহিঙ্গা
রোহিঙ্গা

মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও সমন্বিত উদ্যোগর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

বাংলাদেশ ও মিয়ানমার সফরে রোহিঙ্গা পরিস্থিতি দেখে যাওয়ার পর স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

এতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি ক্রমবর্ধমান মানবাধিকার সংকট নিরসনে সত্যিকার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদ সদস্যদের রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগের প্রত্যক্ষ বিবরণ শোনার কথা জানিয়ে তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে পরিষদে প্রস্তাব গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

তবে বাংলাদেশের কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ