যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে গাউনের উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের জন্য চাপ দিলে পিয়ংইয়ং আসন্ন শীর্ষ বৈঠক বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করবে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে, আসন্ন শীর্ষ বৈঠকের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: