আন্তর্জাতিক

মুক্তি পেয়েছেন আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম
আনোয়ার ইব্রাহিম

রাজা ক্ষমা করে দেয়ার পর মালয়েশিয়ার কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধানী কুয়ালালামপুরের যে হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় ৭০ বছর বয়সী আনোয়ারকে ঘিরে ছিলেন তার পরিবারের সদস্য, আইনজীবী ও কারারক্ষীরা। হাসপাতাল থেকে বের হয়ে স্মিত হাসি দিয়ে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান তিনি।

পরে গাড়িতে উঠে রাজার সঙ্গে দেখা করতে তার রাজপ্রাসাদের দিকে রওয়া হন। সেখানে এরইমধ্যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময় মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার জোট ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

তবে আনোয়ার ইব্রাহিমের মুক্তি নিশ্চিত করে তার কাছেই সরকার প্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। এক সময় রাজনৈতিক শত্রু আনোয়ারকে কারাগারে পাঠিয়েছিলেন মাহাথির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ