জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
বিবিসি সূত্র মতে, বুধবার রাতে নাজিবের বাড়ির সামনে অনেকগুলো গাড়ি দেখা যায়। এ সময় পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষসহ শতাধিক লোক নাজিবের বাড়ির বাইরে জমায়েত হন।
পরে নাজিব রাজাক নামাজ শেষ করে মসজিদ থেকে ফেরার পর বেশ কয়েকজন পুলিশ তার বাসায় যায়। তার বাড়িতে তল্লাশি চালানোর কথা পুলিশ নিশ্চিত করেছে। তবে এর বাইরে তারা বিস্তারিত আর কিছু বলেনি।
গত শনিবার নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওইদিনই তিনি স্ত্রীসহ ছুটি কাটাতে দেশের বাইরে যাওয়ার উদ্যোগ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: