যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআই'র প্রথম নারী পরিচালক হিসেবে দেশটির সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হ্যাসপেল। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে এ মনোনয়ন দেয়া হয়।
সিআইয়েতে ৩৩ বছর ধরে কাজ করা দক্ষ কর্মকর্তা হ্যাসপেল তার পূর্বসুরী মাইক পম্পেও'র স্থলাভিষিক্ত হবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাসপেলকে মনোনয়ন দিলেও নাইন-ইলেভেন ট্রাজেডির পর বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল প্রয়োগের কারণে নিজ দল রিপাবলিকান পার্টির অন্যতম সিনিয়র সিনেটর জন ম্যাককেইন তার বিরোধিতা করেন। তবে ছয় জন ডেমোক্র্যাটের সমর্থন পেয়ে মনোনয়নে টিকে যান তিনি।
সিনেটের গোয়েন্দা কমিটির সামনে প্রশ্নোত্তরে বারবার যুক্তরাষ্ট্রের বাইরে একটি কারাগার পরিচালনায় নিজের সম্পৃক্ততার কথা জোর দিয়ে বলেছেন।
নাইন-ইলেভেন ট্রাজেডির পর ওই কারাগারে বন্দি সন্দেহভাজন সন্ত্রাসীদের মুখ ঢেকে ক্রমাগত পানি ঢালা হতো। এ কৌশলের কারণে ভেতরে-বাইরে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র।