সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান। মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, মিশর এবং ইয়েমেনসহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে বৃহস্পতিবার প্রথম রোজা করেছে।
ইসরায়েলি নির্বিচার হামলায় গত কয়েকদিনে গাজায় অসংখ্য মানুষের প্রাণহানির মধ্যে রোজা শুরু করেছেন ফিলিস্তিনিরাও। ইসরায়েলি সেনাদের হুমকি অগ্রাহ্য করে পূর্ব জেরুসালেমে তারাবির নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা।
গত বছর রমজানে আফগানিস্তান ও ইরাকে জঙ্গিরা হামলা চালায়। এ কারণে এবার রমজানে নিরাপত্তা জোরদার করেছে বিভিন্ন দেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: