আন্তর্জাতিক

উ.কোরিয়ার ক্ষেত্রে লিবিয়া মডেল অনুসরণ করছে না যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আশ্বস্ত করে বলেছেন, পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে লিবিয়া মডেল অনুসরণ করা হবে না।

ট্রাম্প এব্যাপারে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের ভাবনার বিরোধিতা করে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেত্রে লিবিয়া মডেল অনুসরণ করছে না যুক্তরাষ্ট্র। কিমের সঙ্গে এমন চুক্তির কথা বিবেচনা করা হচ্ছে যাতে কিম তার নিজের দেশেই থাকতে পারবেন, দেশ চালাবেন এবং তার দেশ খুবই সমৃদ্ধ হবে।

এর আগে জন বল্টনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের জন্য চাপ দিলে পিয়ংইয়ং আসন্ন শীর্ষ বৈঠক বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করবে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ