কিউবার রাজধানী হাভানায় হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী মারা গেছেন।
দশটির প্রেসিডেন্ট দিয়াজ কানেল এক টুইটে বলেন, একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেশ খারাপ তবে মনে হচ্ছে বহু লোক হতাহত হয়েছেন।
শতাধিক আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধস্ত হয়েছে।
এ দুর্ঘটনায় ১০০ এরও বেশি যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত মাত্র তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কিউবার স্থানীয় সময় শুক্রবার দুপুরে বোয়িং ৭৩৭-২০১ উড়োজাহাজটি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হলগুইন শহরে যাচ্ছিল। কেবিন ক্র-সহ উড়োজাহাজটিতে মোট ১১০ জন যাত্রী ছিলেন।
উড়োজাহাজটিতে যাত্রীরা ছিলেন অধিকাংশ কিউবার নাগরিক এবং ৬ জন বিদেশি নাগরিক। কেবিন ক্র সদস্যদের মধ্যে ৬ জন ছিলেন মেক্সিকান।