আন্তর্জাতিক

হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল প্রাথমিক বিদ্যালয়ের উপর!

যুক্তরাষ্ট্রের তৈরী হেলিকপ্টার
যুক্তরাষ্ট্রের তৈরী হেলিকপ্টার

যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার থেকে গতকাল স্থানীয় সময় বিকাল পৌনে চারটার সময় গোলাবারুদের বাক্স পড়েছে টেক্সাসের আল পাসোর একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

এ বিষয়ে পরস্পর বিরোধী খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে এটি ফেলা হয়েছে। কিন্তু অন্য খবরে ভিন্ন দাবি করা হয়েছে এবং বলা হয়েছে হেলিকপ্টার থেকে খসে পড়েছে এটি।

ঐ এলাকার বিদ্যালয় কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, ঐ দিনের মতো ক্লাস শেষ হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোলাবারুদ বোঝাই ভারি বাক্স পড়ে একটি ক্লাসের ছাদের কিছু ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই দিকের বিদ্যালয় ভবনেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।

হেলিকপ্টারটি ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটি থেকে আকাশে উড়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।

এর আগে, জাপানের ওকিনওয়ায় তিন দফা এমন ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বিমান থেকে নানা জিনিসসহ ধাতব-ফ্রেমের জানালা জাপানি স্কুলেও ওপর খসে পড়েছে। এতে ওই এলাকায় মার্কিন ঘাঁটির পাশে অবস্থিত একটি স্কুল সব্বোর্চ সতর্ক অবস্থা ঘোষণা করা হয়। মার্কিন সামরিক হেলিকপ্টারকে স্কুলের দিকে আসতে দেখে ফেব্রুয়ারি থেকে অন্তত তিনশবার ছাত্রদের আশ্রয় নেয়ার উপদেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ