আফগানিস্তানে ক্রিকেট টুর্নামেন্টে চলাকালীন বোমা হামলায় এক শিশুসহ ৮ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। দেশটির ননগারহার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগানি এ তথ্য জানিয়েছেন।
পূর্ব ননগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি স্টেডিয়ামে শুক্রবার রাতে একাধিক বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে রমজান উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। নিহত আট ব্যক্তির মধ্যে প্রতিযোগিতার মূল আয়োজক এবং প্রতিবেশী প্রদেশ লাঘমানের ডেপুটি মেয়রও আছেন।
ননগারহারের মুখপাত্র খোগানি জানিয়েছেন, স্টেডিয়ামে প্রায় একই সময়ে তিনটি বোমা ফাটে। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।
তবে পূর্ব আফগানিস্তানে বিশেষ করে ননগারহারের স্থানীয় তালেবান ও আইএস এর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: