কিউবায় বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।
আরেকটি ব্ল্যাক বক্সও খুব দ্রুত খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী আদেল ইজকুয়ের্দো।
গত শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় শিশুসহ ১১০ যাত্রী নিহত হয়। তাদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক ছিলেন।
এ বিমান বিধ্বস্তের ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ৩ নারী। তবে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, এ বিমান দুর্ঘটনায় শনিবার থেকে দুই দিনের শোক পালন করছে কিউবাবাসী।
আর নিহতদের স্বজনেরা মরদেহ শনাক্ত করতে এরইমধ্যে হাভানায় পৌঁছেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: