আন্তর্জাতিক

ইসরাইলি দখলদারিত্বের অবসান হলেই শান্তি ফিরবে: তুরস্ক

ইব্রাহিম কালিন, তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র
ইব্রাহিম কালিন, তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন গত শনিবার বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের অবসান না হলে সেখানে শান্তি আসবে না।

তুরস্কের ইংরেজি দৈনিক ‘সাবাহ’তে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, “মূল সমস্যা হলো ইসরাইলের দখলদারিত্ব এবং এর অবসান না হওয়া পর্যন্ত সেখানে কারো জন্য কোনো শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে না। প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন ও লোকদেখানো নীতির জন্য ধন্যবাদ। আপনাদের এই নীতির জন্য কখনো শান্তি আসবে না; আজকের দিনের মতোই তা সবসময় দূরে দূরে থাকবে।”

ইব্রাহিম কালিন আরো লিখেছেন, “ইসরাইলের আইন লঙ্ঘন করা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায্য আচরণের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলো, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধেও ইব্রাহিম কালিন নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের যেকোনো সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৪ মে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হয় এবং ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে অন্তত ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর তুরস্কে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ অধিবেশন বসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ