পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে ভারতের সাবেক কূটনীতিক মাধুরী গুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
গত শুক্রবার নয়াদিল্লির আদালত মাধুরীকে এ দণ্ড দেয় বলে তার আইনজীবী জানান। ইসলাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত থাকাকালে গুপ্তচরবৃত্তি এবং অন্যায়ভাবে তথ্য আদান প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষীয় সাব্যস্ত করা হয়।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছে গোপন তথ্য পাচারের দায়ে ২০১০ সালে তাকে গ্রেপ্তার করা হয়।
তার আইনজীবী জানান, যেহেতু তিনি এরইমধ্যে দুই বছর কারাভোগ খেটেছেন সেহেতু তাকে মুক্তি দেওয়া উচিত।
এদিকে, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, মাধুরীর পাচার করা তথ্যগুলো সামরিক সংক্রান্ত না হওয়ায় তিনি দীর্ঘ মেয়াদি সাজা হয়নি তার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: