দ্বিতীয় মেয়াদে আবারো ৬ বছরের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো।
দেশটির নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মাদুরো পেয়েছেন ৫৮ লাখ ভোট। আর বিরোধী দলীয় প্রার্থী হেনরি ফালকন পেয়েছেন ১৮ লাখ।
প্রয়াত প্রেসিডেন্ট হুগো সাভেজের উত্তরসূরি মাদুরো নির্বাচনের বিজয়ের পর বলেন, তার এ জয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয়।
তবে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিরোধী নেতা হেনরি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তিনি নতুন নির্বাচন দাবি করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: