আন্তর্জাতিক

পাকিস্তানে হিটস্ট্রোকে ৬৫ জনের মৃত্যু

পাকিস্তানে হিটস্ট্রোকে ৬৫ জনের মৃত্যু
পাকিস্তানে হিটস্ট্রোকে ৬৫ জনের মৃত্যু

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির বিভিন্ন স্থানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে কমপক্ষে ৬৫ জন মারা গেছেন।

ওই এলাকার তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সমাজ কল্যাণ সংস্থা ঈদি’র বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

ঈদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ঈদি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত তিন দিনে ১১৪ জনের মরদেহ নগরীর কোরাঙ্গী ও সোহরাব গোত এলাকায় অবস্থিত তাদের ফাউন্ডেমশনের মর্গে আনা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ জন হিটস্ট্রোকে মারা গেছে।

সংস্থাটি দেশব্যাপী মর্গ ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পরিচালনা করে।

ঈদি জানান, হিটস্ট্রোকে মারা যাওয়া অধিকাংশই তাদের বাড়িতে আক্রান্ত হয়ে যথাসময়ে কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই মারা গেছেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ৬ বছর এবং সবচেয়ে বেশি ৭৮ বছর। প্রতিবেদনে বলা হয়, যদিও স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ দাবি অস্বীকার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ