উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠক পিছিয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ কথা বলেন। তিনি আরো জানান, শীর্ষ বৈঠকের আগে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের শর্ত পূরণের কথা। তবে তারা তা করেনি— এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বৈঠক হবে না।
এ মাসের গোড়ার দিকে দ্বিতীয়বার চীন সফরের পর কিম জং উনের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠক হওয়ার কথা।
অবশ্য ওইদিনই পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও জানান, ১২ জুনের শীর্ষ বৈঠকের ব্যাপারে তারা আশাবাদী এবং যুক্তরাষ্ট্র সেভাবে কাজ করে যাচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: