আন্তর্জাতিক

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে থাইল্যান্ডে পাইলট নিহত

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত
থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে মঙ্গলবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্লেনটির পাইলট নিহত হয়েছেন। গুরুত্বরভাবে আহত হয়েছেন আরো একজন।

খবরে বলা হয়, থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি বাঁধের পাশে গাছের উপরে বিমানটির ধংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে। স্থানীয়রা বিমানটি পতনের সময় ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনার ও কাল ধোঁয়া দেখা যাওয়ার কথা জানান।

বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গুরুত্বরভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটি অস্বাভাবিকভাবে উড়ছিল। পাইলট বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে সফল হননি।

ঠিক কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। ঘটনাটি নিয়ে একটি তদন্ত চালু করা হয়েছে।

সূত্র: বার্তা সংস্থা সিনহুয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ