আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে অনেকটা এগুলেন স্টেসি

ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিজয়ী স্টেসি আব্রামস (ছবি: Getty Images)
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিজয়ী স্টেসি আব্রামস (ছবি: Getty Images)

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিজয়ী হয়েছেন স্টেসি আব্রাম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হিসাবে নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্বের অধিকারী হবেন তিনি।

জর্জিয়ার সাবেক আইনপ্রণেতা ও লেখক স্টেসি আব্রাম এই অঙ্গরাজ্যের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে বড় একটি বাধা পার করেছেন। দলীয় প্রাইমারিতে আব্রাম ৪০ বছর বয়সী স্টেসি ইভানসকে তিন-চতুর্থাংশ ভোটে পরাজিত করেন।

রিপাবলিকান পার্টির প্রাইমারিতে বিজয়ী লেফটেন্যান্ট গভর্নর কেসি কেগলকে ২৪ জুলাই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের সঙ্গে রান-অফে লড়তে হবে। এদের মধ্যে আব্রামের প্রতিদ্বন্দ্বী কে হবে, সেদিনই তা ঠিক হবে বলে জানিয়েছে বিবিসি।

কট্টর রক্ষণশীল এ রাজ্যে বিজয়ী হতে পারলে আব্রাম হবেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম ব্যক্তি ও প্রথম নারী যিনি জর্জিয়াকে নেতৃত্ব দেবেন। নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার যোগ্যতা অর্জন করবেন ৪৪ বছর বয়সী আব্রাম।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য নারী গভর্নরদের হাতে পরিচালিত হচ্ছে যারা সবাই শ্বেতাঙ্গ। আলাবামা, আইওয়া, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওরেগন ও রোড আইল্যান্ডের এ গভর্নরদের মধ্যে চারজন রিপাবলিকান, বাকি দুজন ডেমোক্রেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ