যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনিজুয়েলান দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভেনিজুয়েলা দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয়ার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।
বিবিসি সূত্র মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই দুই ভেনিজুয়েলান কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার ভেনেজুয়েলা থেকে মার্কিন উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহকারী ব্রিয়ান নারানজোকে বহিষ্কার করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাদের বিরুদ্ধে ‘সামরিক ষড়যন্ত্রে’ লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়।
পাশাপাশি দ্রুত এ সম্পর্কিত প্রমাণ হাজির করারও কথাও বলেন মাদুরো।
গত রোববার মাদুরো পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করায় দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই মাদুরো এমন পদক্ষেপ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: