ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি পশ্চিমা শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তিতে থাকতে নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন।
এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ইরানের তেল বিক্রি এবং সেদেশের বাণিজ্যের সুরক্ষা নিশ্চিত করা। যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিকে অঙ্গীকার করতে হবে যে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক কর্মকাণ্ডের বিষয়ে না গলাবে না।
সেইসঙ্গে খামেনি হুঁশিয়ারি দেন যে এসব শর্ত মানা না হলে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি পুনরায় শুরু করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: