বাঁচতে চাইলে মাদক ব্যবসায়ীদের কারাগারে থাকতে বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। হুমকি দিয়ে বলেছেন কারাগার থেকে বের হওয়াটা তাদের জন্য মঙ্গলজনক হবে না।
অবৈধ মাদক-বাণিজ্য ও গ্যাং ভিত্তিক অপরাধ নিমূর্লের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই বছর আগে ফিলিপাইনের ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি।
ম্যনিলায় এক বক্তব্যে দুতার্তে সেবু প্রদেশে মাদক ব্যবসায় জড়িয়ে যারা সম্পদ গড়েছে তাদের তীব্র সমালোচনা করেন।এও বলেছেন যে তার নিজের ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ যদি সত্য হয় তবে তিনি নিজেই তাকে খুন করতে দ্বিধা করবেন না।
মাদকের বিরুদ্ধে দুতার্তের যুদ্ধ ঘোষণার পর সন্দেহভাজন মাদকসেবী ও বিক্রেতার লাশ অন্ধকারে, ব্রিজের নিচে, ময়লার স্তুপে পড়ে থাকতে দেখা গেছে।
ধারণা করা হয়, মাদকের বিরুদ্ধে এ যুদ্ধে নিহত মানুষের সংখ্যা চার হাজারেরও বেশি।পুলিশের হেফাজতেও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের। মাদক ব্যবসায়ে সম্পৃক্ততার অভিযোগ থাকা এক মেয়র রোল্যান্ডো এসপিনোসাকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়।