আন্তর্জাতিক

কানাডায় ভারতীয় রেস্তোরাঁয় বোমা হামলা, আহত ১৫

কানাডায় ভারতীয় রেস্তোরাঁয় বোমা হামলা
কানাডায় ভারতীয় রেস্তোরাঁয় বোমা হামলা

কানাডার টরোন্টোতে ভারতীয় একটি রেস্তোরাঁয় বোমা হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টরোন্টোর অন্টারিওতে 'বোম্বে ভেল' নামে একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। এরইমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে দুই হামলাকারীর ছবি সংগ্রহ করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে ওই ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। হামলাকারী দুই ব্যক্তি হুডি পড়ে মোটরসাইকেলে করে ওই রেস্তোরাঁয় আসে। একটি ব্যাগে বিস্ফোরক জাতীয় কোনো বস্তু তাদের সঙ্গে ছিল।

তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ধারণা করছে, ওই দুই ব্যক্তি বিস্ফোরক বস্তু ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। তবে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ