ইয়েমেনের সোকোত্রা দ্বীপ ও ওমানের দক্ষিণাঞ্চল সালালায় ঘুর্ণিঝড় মেকুনু'র আঘাতে ৯ জনের প্রাণহানি ঘটেছে।
ইয়েমেনে আঘাত হানার ঠিক একদিন পর শনিবার ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহর পশ্চিমে ঘূর্ণিঝড় মেকুনু আছড়ে পড়ে। এতে ১২ বছরের এক কিশোরীসহ ২ জনের মৃত্যু হয়েছে। ওমানের সালালায় বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ো হাওয়ায় মেয়েটি উড়ে গিয়ে একটি দেয়ালের উপর আছড়ে পড়লে সে মারা যায়।
উপকূলীয় এলাকা দোফার ও আল-উস্তার হাজার হাজার অধিবাসীকে আশ্রয় কেন্দ্রে সারিয়ে নেয়া হয়।
এর আগে ইয়েমেনে ঘুর্ণিঝড় মেকুনু'র তাণ্ডবে ৭ জন নিহত হয় বলে জানিয়েছে বিবিসি। এছাড়া ১২ ভারতীয় নিখোঁজ রয়েছে বলে জানায় দেশটির মৎস্য বিষয়ক মন্ত্রী ফাহাদ কাফিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: