ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তরাঞ্চলের শুয়াপ প্রদেশে গতকাল শুক্রবার নৌকা ডুবে প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
শুয়াপ প্রদেশের ভাইস গভর্নর রিচার্ড এমবোয়া লুকা জানিয়েছেন, নৌকাটি কঙ্গোর মনকোটো থেকে এমবানডাকায় যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা আরোহী বেঁচে যান। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
তিনি জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল। এতে কোনো লাইটও ছিল না। নদীতে আরো লাশ ভেসে উঠছে। আমরা এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম। এ জন্য সাধারণ মানুষ নৌ পথেই যাতায়াত বেশি। অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। এর ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: